ফ্যামিলি কার্ডে সংযুক্ত QR Code এর মাধ্যমে কার্ডধারির তথ্য দ্রুত ও সহজে যাচাই করা যায়। স্ক্যানার বা স্মার্টফোনের মাধ্যমে QR Code স্ক্যান করলেই কার্ডধারীর নাম পরিবার আইডি, সদস্য সংখ্যা এবং সংশ্লিষ্ট তথ্য তাতক্ষণিকভাবে সিস্টেমে প্রদর্শিত হয়। এর ফলে ম্যানুয়াল তথ্য যাচাইয়ের প্রয়োজন কমে যায় এবং সেবা প্রদানের গতি বৃদ্ধি পায়।
NFC প্রযুক্তি ব্যবহার করে কার্ডকে একটি রিডারের কাছে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান-প্রদান করা যায়। এতে স্ক্যান করার প্রয়োজন হয় না এবাং খুব দ্রুত তথ্য যাচাই করা সম্ভব হয়। এই এই প্রযুক্তি নিরাপদ এনক্রিপশন ব্যবস্থার মাধ্যমে তথ্য সুরক্ষিত রাখে এবং ব্যবহারকারীর জন্য সহজ ও দ্রুত অভিজ্ঞতা প্রদান করে।
Contactless Chip যুক্ত ফ্যামিলি কার্ডে গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা যায়। কার্ডটি রিডারের কাছে ধরলেই চিপের ভিতরে সংরক্ষিত তথ্য পড়া যায়। এতে কার্ডের স্থায়িত্ব বাড়ে এবং দ্রুত ও নির্ভুল তথ্য যাচাই করা সম্ভব হয়।
© ২০২৬ সমাজকল্যাণ মন্ত্রণালয়।